× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

চিকিৎসক ও নার্স সংকটে চালু হচ্ছে না মহানগর করোনা হাসপাতাল

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৯ জুলাই, ২০২১

চিকিৎসক ও নার্স সংকটে চালু করা সম্ভব হয়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন করোনা ডেডিকেটেড ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। অথচ চলতি বছরের ২২ এপ্রিল ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস হাসপাতালটি পরিদর্শন শেষে বলেছিলেন, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে হাসপাতালে রোগী ভর্তি শুরু করা যাবে। কিন্তু গত দুই মাসেও হাসপাতালটিতে করোনা রোগী ভর্তি করা সম্ভব হয়নি।

এবিষয়ে হাসপাতালটির পরিচালক প্রকাশ চন্দ্র রায় বলেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসক ও নার্স সংকটে চালু করা সম্ভব হচ্ছে না। এই সংকট দূর হলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই হাসপাতালে করোনা রোগী ভর্তি শুরু করবো।

জানা গেছে, ২০২০ সালে করোনা সংক্রমণ বাড়ালে ২৫ মার্চ ডিএসসিসির সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মহানগর হাসপাতালটি করোনা রোগীদের ভর্তির নির্দেশনা দেন। সেই অনুযায়ী ১৫০ শয্যা হাসপাতালটি ১০০ শয্যা করে চিকিৎসা দেওয়া হয়। এতে ৪৯৮ জন করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। প্রায় ৫ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেয়া হয় আউটডোরে। কিন্তু এবার চিকিৎসক ও নার্স সংকটে তা করা হয়নি।

হাসপাতালটির বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল প্রস্তুত। কয়েক মাস আগে চিকিৎসক ও নার্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। কিন্তু আজও চিকিৎসক ও নার্স পাওয়া যায়নি। ফলে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটি সব প্রস্তুতি সম্পন্ন হলেও চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

হাসপাতাল পুনরায় করোনা রোগীদের চিকিৎসা দিতে ৫৬ জন মেডিক্যাল অফিসার ও ৬০ জন নার্স চেয়েছে। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ৪০ জন ডাক্তার এবং ৪০ জন নার্স এবং আইসিইউর জন্য ১৬ জন ডাক্তার ও ২০ নার্স কাজ করবেন। এ ছাড়া কিছু টেকনোলজিস্ট, ওয়ার্ড বয় ও ক্লিনারের চাহিদাও দেওয়া হয়েছে।

ডিএসসিসির আওতাধীন ১৫০ শয্যাবিশিষ্ট মহানগর জেনারেল হাসপাতালে ৫টি ভেন্টিলেটর এবং ১৫টি হাইফ্লো অক্সিজেন বেড তৈরি করা হচ্ছে। পাশাপাশি সাধারণ ওয়ার্ডেও ১০টির মতো হাই ফ্লো অক্সিজেন বেড থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..