× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চিকনও করে চকলেট!

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: বেশ কিছু চকলেট রয়েছে যা কিনা স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকারী। এমনকি এমন কিছু চকলেট রয়েছে যা কিনা শরীরে ওজন বাড়ায় না, উল্টে কমিয়ে দেয়। মুম্বইয়ের অন্যতম চকলেট বেকারি প্রতিষ্ঠান ‘চকো লা’র অন্যতম কর্তা বিভু মহাজন জানিয়েছেন, সঠিক উপায়ে চকলেট খেলে মানুষ একদম মোটা হয়ে যায় না, বরং তা স্বাস্থ্যের জন্য উপকারী।

তিনি আরও বলেন, চকলেট বিষয়ে সঠিক জ্ঞান এক্ষেত্রে জরুরি। কেননা চকলেট মূলত দুই প্রকার- কোকোয়া সমৃদ্ধ চকলেট এবং মিশ্রিত/যৌগিক চকলেট। এর মধ্যে কোকোয়া সমৃদ্ধ চকলেট স্বাস্থ্যকর। কিন্তু মিশ্রিত/যৌগিক চকলেট নয়।

বেশিরভাগ সময়ই মানুষ দুটোর মধ্যে পার্থক্য করতে পারে না। কোকোয়া সমৃদ্ধ চকলেটে ‘ট্র্যান্স ফ্যাট’ থাকে না, তাই এটি খেলে মেদ বেড়ে যাওয়ার ঝুঁকি কোনওভাবেই থাকে না। অন্যদিকে ডার্ক চকলেট হৃদপিণ্ডের জন্য উপকারী প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিভু।

ডার্ক চকলেটের উপকারিতা প্রসঙ্গে চকো লা’র শেফ গুঞ্জন খেতারপাল বলেন, শুধু উচ্চ রক্তচাপ মোকাবেলাতেই নয়, উচ্চমাত্রার কোকোয়ার উপস্থিতি ত্বকের জন্যেও উপকারী।

অন্যদিকে মিল্ক চকলেট খাওয়ার ব্যাপারে সতর্ক করে গুঞ্জন বলেন, এতে কোকোর পরিমাণ খুব কম হলেও, চিনি আছে উচ্চমাত্রার।

তার মতে, মিল্ক চকলেট কেবলই মুখরোচক কিন্তু মোটেও স্বাস্থ্যকর নয়, তাই বেশি খাওয়াও উচিত নয়।


এ ক্যটাগরির আরো খবর..