নিউইর্কে ভারতীয়, তাইওয়ান ও তিব্বত বংশদ্ভুতদের চায়না বয়কট অভিযান

নিউইর্কে ভারতীয়, তাইওয়ান ও তিব্বত বংশদ্ভুতদের চায়না বয়কট অভিযান

চীন ভারত বিবাদে ঝড় এবার আমেরিকার নিউইয়র্কের রাস্তায়। শত শত ভারতীয়, তাইওয়ান ও তিব্বত বংশদ্ভুতরা চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে চায়না বয়কটের আহবান জানান।

গতকাল শুক্রবার নিউইর্কের টাইমস স্কয়ারে ভারতীয়-আমেরিকান বংশদ্ভুত, তিব্বতের বংশদ্ভুত আর তাইওয়ান-আমেরিকান বংশদ্ভুতরা চীনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচমকাই লাদাখ সফরে গিয়ে ভারতীয় সেনা জওয়ানদের মনোবল বাড়ালেন। তখন আরেকদিকে আমেরিকার নিউইর্কে চীনের বিরুদ্ধে বড়সড় প্রদর্শন হয়ে গেলো।

প্রদর্শনকারীরা মানুষের কাছে চীনের পণ্য বহিষ্কার করার আবেদন করেন। এর সাথে সাথে ওনারা বয়কট চায়নারও স্লোগান দেন। প্রদর্শনকারীরা চীনের সাথে সমস্ত ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করার দাবি তোলেন। এর সাথে সাথে তিব্বতের পূর্ণ স্বাধীনতারও দাবি তোলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।