× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়ালের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ করেন।

স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। চাষী নজরুল ইসলাম চারবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি। এ ছাড়াও তিনি অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

তার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ১০টায় মুন্সীগঞ্জ শ্রীনগর থানার সমষপুর গ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণ।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিকেল ৩টায় সেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া আগামীকাল চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এফডিসিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।


এ ক্যটাগরির আরো খবর..