× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

হবিগঞ্জে ওএমএস’র চাল আত্মসাত করায় কারাগারে ডিলার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
চাল আত্মসাতে কারাগারে

অস্বচ্ছলদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) সাড়ে তিন টন চাল আত্মসাতের দায়ে হবিগঞ্জের লাখাই উপজেলার উজ্জ্বল আহমেদ নামে এক ডিলারের ডিলারশিপ বাতিল করে ছয় মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জিরুন্ডা গ্রামের আব্দুল মজিদের ছেলে উজ্জ্বল আহমেদ।

সোমবার (১৮ মে) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এক অভিযানে এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা বছরে ৫ মাস ৩০ কেজি করে পেয়ে থাকেন ১০ টাকা কেজির চাল। করোনা ভাইরাস পরিস্থিতিতে নিয়মিত বিতরণের বাইরেও অতিরিক্ত সুবিধা হিসেবে তা বিতরণ করা হচ্ছিল। সেই চালের ১৪ টন মজুদ থাকার কথা লাখাইয়ের ফুলবাড়িয়া এলাকার ডিলার উজ্জ্বলের কাছে। কিন্তু সেখান থেকে তিনি সাড়ে ৩ টন চাল আত্মসাত করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অনিয়মের সত্যতা পেলে তাকে ৬ মাসের বিনশ্রাম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, উল্লিখিত আভিযোগের সত্যতা মিলেছে। যে কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি তার ডিলারশিপও বাতিল করা হয়েছে। অভিযানের পরপরই উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়।

জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, অনিয়মের প্রমাণ পাওয়ায় বর্তমান ব্যক্তির ডিলারশিপ বাতিল হয়েছে। শীগগিরই সব প্রক্রিয়া শেষে নতুন আরেকজন ডিলার নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..