× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চার খাবার শরীরকে পরিশুদ্ধ করতে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ব্যাকটেরিয়া, টক্সিন ও বিষাক্ত পদার্থ দূর করার বিষয়টিকে সাধারণত ডিটক্স বলা হয়। মূলত দেহের অভ্যন্তরীণ বিষাক্ততা কাটানোর জন্য শরীর ডিটক্সিফাই করা হয়। কিছু খাবার রয়েছে, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এই খাবারগুলোর নাম।

রসুন

কেবল হজমের সমস্যা সমাধানের জন্যই রসুন সাহায্য করে না, এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে। রসুন লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।

গ্রিন টি

কেবল ওজন কমানোর জন্য নয়, গ্রিন টি খেলে শরীর অ্যান্টিঅক্সিডেন্ট পায়। এটি লিভারের কার্যক্রম ভালো করতে সাহায্য করে। লিভারের কার্যক্ষমতা বাড়ায়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অবসন্ন ভাব দূর করতেও সাহায্য করে।

আদা

আদার মধ্যে রয়েছে অ্যান্টিইনফ্লামেটোরি উপাদান। এটি হজম পদ্ধতি ভালো রাখতে সাহায্য করে। খাবার ড্রেসিংয়ের সময় আদা ছড়িয়ে দিতে পারেন। এ ছাড়া বিভিন্ন পানীয়র সঙ্গে খেতে পারেন আদা।

বাঁধাকপি

বাঁধাকপির মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। রয়েছে আঁশ, ভিটামিন ও মিনারেল। এটি শরীর থেকে বাড়তি তরল বের করে দিতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..