× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চারশ টাকার চাকুরে জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায় -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
জিয়ার বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়

মুজিবনগর সরকারের অধীনে মাসে চারশ’ টাকার চাকুরে জিয়াউর রহমানের বিএনপি আজ ইতিহাসকে অস্বীকার করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এইদিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এ সরকারের অধীনে চারশ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।

ড. হাছান মাহ্‌মুদ বলেন, বিএনপি অনেক কিছুই পালন করে না। তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ই মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, তারা ইতিহাসকে অস্বীকার করতে চায়।

মন্ত্রী বলেন, কিন্তু ইতিহাস হচ্ছে, জিয়াউর রহমান এই সরকারের অধীনেই চারশ’ টাকা বেতনে চাকুরি করতেন এবং আজকে স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িকগোষ্ঠী যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী হাছান মাহমুদ এসময় বলেন, বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তীর এইদিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যে স্বপ্ন বুকে এঁকে আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন, সমস্ত অপশক্তিকে পরাভূত করে এদেশকে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই এগিয়ে নিয়ে যাবো।


এ ক্যটাগরির আরো খবর..