× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

চামড়া শিল্পে নগদ অর্থায়ন আরো ৫ বছর বহাল -প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  চামড়া শিল্পে বিদ্যমান কর ও নগদ অর্থায়ন সুবিধা আরো পাঁচ বছর বহাল রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চামড়া শিল্পের সবচেয়ে বড় ট্রেড শো লেদারটেক বাংলাদেশ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের অর্থনীতিতে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি খাতের অবদানের কথা স্মরণ করে, এ শিল্পের উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চামড়া শিল্প অমিত সম্ভাবনাময় খাত। ইতোমধ্যে এ শিল্প দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারী খাত হিসেবে বিবেচিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ শিল্পের বিকাশে সরকার চামড়া ব্যবসায়ীদের রেয়াত ও ঋণ সুবিধাসহ বিভিন্ন সুবিধা প্রদান করছে। শিল্পটিকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনে ব্যবসায়ীদের আরও সুযোগ-সুবিধা দেবে সরকার। বিদেশিদেরও এ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, চামড়া শিল্পের মাধ্যমে যেসব পণ্য তৈরি হবে তা যেন আন্তর্জাতিক মানের হয়। এটা করতে পারলে এ শিল্পের পণ্য নতুন নতুন বাজার খুঁজে পাবে। আমরা চাই আমাদের চামড়া শিল্পের আরও প্রসার ঘটাতে বিদেশিরা যেন এ দেশে বিনিয়োগ করতে এগিয়ে আসে।

তিনি বলেন, আমাদের দেশে কোরবানি ছাড়া প্রতিনিয়ত প্রচুর পশু জবাই হয়। এ ক্ষেত্রে যারা চামড়া ছাড়ানোর সঙ্গে যুক্ত থাকেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চামড়াজাত পণ্য ও পাদুকা প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের সংগঠন এলএফএমইএবির সভাপতি সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়া ধারণকৃত বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আজ বৃহস্পতিবার এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার শিল্প সংশ্লিষ্ট মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তার হার সাড়ে ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। এছাড়া চামড়াশিল্প নগরী থেকে ক্রাস্ট ও ফিনিশড লেদার রপ্তানিতে নগদ সহায়তার হার ১০ শতাংশ করা হয়।

রূপকল্প-২০২১ বাস্তবায়নে চামড়া রপ্তানি করে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই পাদুকাসহ চামড়াজাত পণ্যকে ‘বর্ষ পণ্য ২০১৭’ হিসেবে ঘোষণা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..