× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
চাটখিলে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত সোনিয়া আক্তার (৩০) উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারী গ্রামের নতুন ভূঁইয়া বাড়ির প্রবাসী রানা হোসেন ওরপে কামাল হোসেনের স্ত্রী।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যা ৫টার টার দিকে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচারী গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের স্বজনদের অভিযোগ স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাঁর স্বামী একজন প্রবাসী। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আমরা তাঁর আসার জন্য ২-৪ঘন্টা অপেক্ষা করব। স্বামী এলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..