× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাঞ্চল্যকর নিখিল হত্যা মামলা মাস্টার মাইন্ড গ্রেফতার স্বীকারক্তিমূলক জবানবন্দি

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অলক দাস: টাঙ্গাইলের চাঞ্চল্যকর নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার মাস্টার মাইন্ড ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিন (২২) কে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে কালিহাতীর এলেঙ্গা থেকে তাকে আটক করা হয়। সে গোপালপুর উপজেলার সাকুড়িয়া গ্রামের গনি মিয়ার ছেলে।

এ ব্যাপারে টাঙ্গাইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপালপুরের গজ কাপড় ব্যবসায়ী দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যা মামলার মাস্টার মাইন্ড ও জেএমবি সদস্য মোসলেম উদ্দিনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

রোববার বিকেলে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে সে এ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ হত্যাকাণ্ডে অপর দুইজন জেএমবি সদস্য পঞ্চগড়ের বাইক হাসান ও সিরাজগঞ্জের রফিক জড়িত ছিল বলেও জানান সে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল শনিবার দুপুরে গোপালপুর উপজেলার ডুবাইল এলাকায় নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে স্থানীয় গজ কাপড় ব্যবসায়ী ও দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে। দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পাকুটিয়া-সুতিকালীবাড়ী সড়ক দিয়ে এসে নিখিলকে হত্যা করে সুতিকালীবাড়ী সড়কের দিকে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে। এ মামলার তদন্ত চলাকালে হত্যার মূল আসামি মোসলেম উদ্দিনকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..