× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

কালীগঞ্জে চাচাত বোনের চেলা কাঠের আঘাতে ভাই খুন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২০
চাচাত বোনের হাতে খুন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  জমিজমা বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জে চাচাত বোনের হাতে ওমর আলী (১৮) নামে এক যুবক খুন হয়েছে। সোমবার বিকালে উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের সফিয়ার রহমানের পুত্র।

নিহতের স্বজন ও প্রতিবেশিরা জানায়, উপজেলার মোল্ল্যাডাঙ্গা গ্রামের দুই ভাই সফিয়ার রহমান ও আব্দুর রশিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। সোমবার বিকাল ৩ টার দিকে সফিয়ার রহমানের একটি বাছুর গরু তার ভাই রশিদের বাড়ীতে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়।

এ সময় সফিয়ারের ছেলে ওমর আলী তাদের গরুটি আনতে চাচা রশিদের বাড়ীতে যায়। এ সুযোগে তার চাচাত বোন ঝরনা খাতুন চেলা কাঠ দিয়ে ওমরের মাথায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।

এ সময় ঝরনা ও তার দু’ভাই মিলে ওমরকে বেদম মারপিট করে। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় ওমরকে যশোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসাধিন অবস্থায় বিকাল সাড়ে ৪ টার দিকে ওমরের মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, মৃত্যুর খবরটি তিনি শুনেছেন। লাশ এখনো যশোর সদর হাসপাতালে রয়েছে। আসলে ঘটনার বিস্তারিত জানাবেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..