× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

চাচাতো ভাইয়ের ধর্ষণে ৬ বছরের শিশু মুমূর্ষ অবস্থায় হাসপাতালে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/baby-rape-2.jpg

সিরাজগঞ্জের তাড়াশে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেছে তারই আপন চাচাতো ভাই। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে তার।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। ১৬ই মার্চ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তাকে মালা কিনে দেবার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারই আপন চাচাতো ভাই মোমিন কবিরাজের ছেলে নাঈম শেখ (১৯)। ঘটনার পর পরই নাঈম পালিয়ে যায়।উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী গ্রামে।

ঘটনার পরপরই রক্তক্ষরণের কারণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বুধবার শিশুটির অবস্থা আরো অবনতি হলে তার পরিবার মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে রাত ২টা ৫০ মিনিটের দিকে ভর্তি করান। সেখানকার গাইনী বিভাগের সাত নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বলেন, চিকিৎসা চলছে। শিশুটি বর্তমানে অনেকটা শঙ্কামুক্ত। তবে আরো চিকিৎসার প্রয়োজন রয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, তার কাছে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..