চাকুরী জাতীয়করনের দাবিতে মেহেরপুরে সিএইচসিপি’র অবস্থান কর্মসূচী

মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০১-১৮) :  চাকুরী জাতীয়করনের দাবিতে মেহেরপুরে অবস্থান কর্মসূচী পালন করেছে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন।

গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান নেয়। অবস্থান কর্মসূচী চলে বিকেল ৩ টা পর্যন্ত। নেতৃত্ব দেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার এ্যসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফরিদুজ্জামান। এ সময় সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগাঠনিক সম্পাদক মামুন হোসেনসহ জেলার কমিউনিটি ক্লিনিকে চাকুরীরতরা উপস্থিত ছিলেন। পরে ৬ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয।

আগামী ২৪ জানুয়ারী থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত কর্মবিরতি, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করা হবে। এর মধ্যে দাবী মানা না হলে আগামীতে আমরণ কর্মসূচী পালন করবেন বলে আন্দোলনরত সিএইচসিপি’র নেতৃবৃন্দরা জানান ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।