× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

চাকরি পুনর্বহালের দাবিতে আল আরাফাহর চাকরীচ্যুতদের সংবাদ সম্মেলন

SDutta
হালনাগাদ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চাকরি পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা। শনিবার (২ আগস্ট ২০২৫) জাতীয় প্রেসক্লাবে এক ঘোষণায় এ দাবি জানায় তারা। এসময় উপস্থিত ছিলেন চাকরি হারা আরিফা খাতুন, নিজাম, মোস্তাফিজ, আফরিন, ফরহাদসহ অন্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন আরিফা খাতুন।

আরিফা বলেন, আমরা সবাই আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৬৪ জেলার বিভিন্ন শাখায় কর্মরত ছিলাম। গত ২০ জুলাই ২০২৫ তারিখে ব্যাংক কর্তৃপক্ষ সারাদেশের বিভিন্ন শাখা থেকে আমাদের ৫৪৭ জন কর্মকর্তাকে অফিসিয়াল ইমেইলে একটা পত্র দিয়ে একসাথে চাকরীচ্যুত করেছে। আমাদের বেশিরভাগ কর্মকর্তার চাকরির বয়স ৩ থেকে ৪ বছর। চাকরিকালীন আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে এসেছি। এই সময়ে ব্যক্তিগত আচরণ, দায়িত্ব বা কর্তব্যে অবহেলা ইত্যাদি সম্পর্কে আমাদের বিরুদ্ধে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, শাখা ব্যবস্থাপকরাও আমাদের কাজে খুশি ছিলেন। চাকরি চ্যুতির জন্য আদৌ কোন যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা অজুহাতে আমাদের অপসারণ করা হয়েছে। পরিকল্পিতভাবে আমাদের মূল্যায়ন টেস্টকে (Assessment Test) চাকরি চ্যুতির কারণ হিসেবে দেখানো হচ্ছে এবং আমাদের পদের বিপরীতে নতুন নিয়োগের অশুভ প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের ২৫ জানুয়ারি ২০২২ তারিখে জারিকৃত বিআরপিডি সার্কুলার নং ০৪ এর ৩.৬ ক্রমিকে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে, “শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক-কোম্পানির কর্মকর্তাগণকে প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। অনুরূপ অজুহাতে কর্মকর্তা-কর্মচারীগণকে চাকরীচ্যুত করা যাবে না, অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোন অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীগণকে চাকরীচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবেনা”।

তিনি বলেন, আমাদের অপসারণ উপর্যুক্ত প্রবিধি ও নীতি অনুসারে সম্পূর্ণ বেআইনী এবং এই চাকরিচ্যুতির ফলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে চরম আর্থিক সংকট ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। অধিকন্তু আমাদের অনেকেরই চাকরির বয়সসীমা অতিক্রম করায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ নেই। যার ফলে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে ইতোমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন ।

ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমাদের চাকরিতে পুনর্বহালসহ নিম্নোক্ত ৭দফা দাবি পেশ করছি।

আমাদের দাবিসমূহ :
১। সকল চাকরিচ্যুত কর্মকর্তাদের তাদের স্বপদে স্বশাখায় বহাল করতে হবে।
২। সকলের ইনক্রিমেন্ট বহাল রাখতে হবে।
৩। প্রবেশন পিরিয়ডে চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দিয়ে যথাসময়ে কনফার্মেশন করতে হবে। ৪। চাকরিচ্যুত করার উদ্দেশ্যে কোন পরীক্ষা নেয়া যাবে না।
৫। সবাইকে যথাসময়ে প্রমোশনের জন্য তালিকাভুক্ত করতে হবে।
৬। সবাইকে অতীতের মত সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
৭। ভবিষ্যতে কর্মকর্তাদের অযথা হয়রানি করা থেকে বিরত থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..