× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

কুড়িগ্রামের ডিসির অনিয়ম তুলে ধরায় চাকরিচ্যুত মুক্তিযোদ্ধার সন্তান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২০
চাকরিচ্যুত মুক্তিযোদ্ধা সন্তান

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ ভাওয়াইয়া শিল্পী ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম শফি ফেইসবুকে ডিসির বিরুদ্ধে লেখার কারণে চাকুরী হারালেন।
রংপুর অঞ্চলের জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শফিকুল ইসলাম শফি। চাকরীচ্যুত হওয়ার পর ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না তিনি। কিন্তু বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে গ্রেফতার করে রাতভর নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদানসহ সারাদেশে সাংবাদিকদের হত্যা, গুম, হামলা, মামলা, গ্রেপ্তার ও হয়রানির  প্রতিবাদে শুরু হলে বিষয়টি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন  শফিকুল ইসলাম শফি।  বিষয়টি নিয়ে শফিকুল ইসলাম শফি সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই শিক্ষক বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার গান ও সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ হয়ে ২০১৪ সালের আগস্টে তৎকালীন ডিসি হাবিবুর রহমান সংগীত ও চারুকলা শিক্ষক হিসেবে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে চাকরি দিয়েছিলেন। দীর্ঘ আট বছর ধরে আমি সামান্য বেতনে সেখানে অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।  কিন্তু (প্রত্যাহার) ডিসি সুলতান পারভীনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় গত বুধবার (১১ মার্চ) কোন কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করেন।
তিনি আরও বলেন, গত বছরের নভেম্বর  সংস্কৃতি মন্ত্রণালয় থেকে জেলার দশটি স্কুলে হারমোনিয়াম ও তবলা কেনার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পান। ওই বরাদ্দ পেয়ে ডিসি সুলতানা পারভীন নিম্নমানের হারমোনিয়াম ও তবলা ক্রয় করেন। যা ক্রয় কমিটির অন্য সদস্যদের জানা ছিল না।
এ বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে লেখালেখি করেন। এতে ক্ষুদ্ধ হয়ে উঠেন ডিসি সুলতানা পারভীন। সেই স্ট্যাটাস দেখে ডিসি তাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করাসহ ভয়ভীতি দেখান। এর কিছু দিন না যেতেই গত বুধবার (১১ মার্চ) তাকে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে চাকরিচ্যুৎ করেন।
শফির দাবি, ডিসি সুলতানা পারভীন নিজের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঢাকতে অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..