ফরিদপুর জেলা পরিষদ সদস্যের গাড়িতে হামলা, আহত-৩

ফরিদপুর জেলা পরিষদ সদস্যের গাড়িতে হামলা, আহত-৩

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়ার গাড়িতে হামলা ঘটনা ঘটেছে। কে বা কারা এ হামলার ঘটনা ঘটায় তা জানা যায়নি, এ ঘটনায় ৩ জন আহত হয়।

ফরিদপুরের জেলা পরিষদ সদস্য কামাল হোসেন মিয়ার গাড়িতে হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০ টায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটায় তা জানা যায়নি। এলাকাবাসি ও পুলিশ জানায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের কলম ফকির নামে এক ব্যক্তির বাড়ি থেকে বিচার গান শুনে ফেরার পথে ওঁত পেতে থাকা কিছু দুষ্কৃতীকারী চলন্ত গাড়ীতে এই হামলা চালায়।

এই হামলায় আহতরা হলেন, ইউসুফ মোল্লা (২৬), খায়ের তালুকদার (৫২) ও মুজিব মন্ডল (৫৫)। এর মধ্যে ইউসুফ মোল্লা ও খায়ের তালুকদারের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।