× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আটক এক ভারতীয় নাগরিককে নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত ব্যক্তির নাম রনজিত কুমার মন্ডল। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদাহ জেলার হবিবপুর থানার ভবানিপুর গ্রামের বাসিন্দা এবং তাপশ মন্ডলের ছেলে।
১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন) সূত্রে জানা গেছে, গত বুধবার ভোরে ভারতের অভ্যন্তরে বারাকা বিলে মাছ ধরার সময় রনজিত কুমার মন্ডল দুই বাংলাদেশি জেলের সঙ্গে সীমান্ত অতিক্রম করে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধানসুরা বাজার এলাকায় চলে আসেন এবং সেখানে আত্মগোপনে ছিলেন।
বিষয়টি বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে অবহিত করা হলে অভিযান চালিয়ে ধানসুরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রোকনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..