× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদী (বরিশাল)প্রতিনিধি

চাঁদা দাবী ১০ লাখ, আড়াই লাখ দিয়েও রক্ষা পেলনা ইউপি সদস্য

ACP
হালনাগাদ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

গত কয়েক মাস ধরে ইউপি সদস্য আতাহার মাতুব্বরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো স্থানীয় বখাটেরা। চাঁদা না দিলে মারধরের হুমকি দিয়েছিলো।

হামলা থেকে রক্ষা পেতে চাঁদাবাজদের আড়াই লাখ টাকা দিয়েছিলেন ইউপি সদস্য। এরপরও হামলা থেকে রক্ষা পায়নি ওই ইউপি সদস্য।

শনিবার সকালে তাকে দোকানের মধ্যে আটকে শারিরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওই ইউপি সদস্যের।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর বাজারের। ভুক্তভোগি ইউপি সদস্য সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সাহেবের চর গ্রামের বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার ইউপি সদস্য আতাহারকে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগী ইউপি সদস্য আতাহার মাতুব্বর অভিযোগ করে বলেন, গত কয়েক মাস যাবত আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো স্থানীয় বখাটে ওসমান হাওলাদার ও তার সহযোগীরা। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে গত এপ্রিল মাসে আড়াই লাখ টাকা চাঁদা দিতে হয় তাকে।এরপরও চাঁদার বাকি টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো ওসমান ও তার সহযোগীরা।

অভিযোগ করে তিনি আরও বলেন, শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসা ছিলাম। এরইমধ্যে আমাকে দোকান থেকে আবু বকরের ভাতের হোটেলে ডেকে নিয়ে যায় ওসমান হাওলাদার। সেখানে চাঁদার দাবীতে ওসমান এবং তার সহযোগী রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগর আমাকে শারিরিক ভাবে নির্যাতন করে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে ইউপি সদস্যের অভিযোগ সম্পুর্ন মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত ওসমান।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..