× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে শামা ওবায়েদের কঠোর হুঁশিয়ারি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
।

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত কাউকেই তিনি ছাড় দেবেন না। কোনো ব্যক্তি দুর্নীতিতে জড়ালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “কারো অন্যায়ের দায় আমি নেব না। আমার বাবার নাম ও বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে দেব না। ধানের শীষ একটি পবিত্র প্রতীক—এই প্রতীকের বদনাম কেউ করলে তা মেনে নেওয়া হবে না।” তিনি আরও বলেন, সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। ঐক্যবদ্ধ থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব।

তিনি বলেন, আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হাত ধরেই সালথা উপজেলা প্রতিষ্ঠিত হয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় জনসভা করে তিনি উপজেলা ঘোষণার প্রতিশ্রুতি দেন এবং পরে সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ গঠিত হয়। এজন্য সালথাবাসী তার কাছে চিরঋণী।

শামা ওবায়েদ বলেন, তার ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা, যেখানে স্বল্পমূল্যে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়ন, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন তার অগ্রাধিকার।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, মুরাদুর রহমান মুরাদ, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন, ইউপি সদস্য শাহজাহান মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..