× Banner
সর্বশেষ
দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানে যুদ্ধ শুরু, ট্রাম্পের সমর্থন আসিম মুনিরকে ইংল্যান্ড সেমিতে উঠলেও অনিশ্চিত নিউজিল্যাণ্ড আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৮ ফেব্রুয়ারি (১৫ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ফসল রক্ষা বাঁধ প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স -পানি সম্পদ মন্ত্রী চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয় -ফকির মাহবুব আনাম কক্সবাজারে গ্যাস পাম্পে আগুন – আহত ও ক্ষতিগ্রস্তদের খবর নিলেন প্রধানমন্ত্রী বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য উদ্ধার

পিআইডি

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয় -ফকির মাহবুব আনাম

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
দলীয় হলেও ছাড় নয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরো সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..