× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

চাঁদবাজী মামলায় এসি ইফতেখারুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে আগামী ১৬ নভেম্বর প্রতিবেদন দাখিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার (এসি) ইফতেখারুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রায়হান উল ইসলাম নতুন এ তারিখ ঠিক করেন। গত ১২ জুলাই মিসেস শাহনা আক্তার নামে এক নারী উক্ত চাঁদাবাজী মামলা দায়ের করেন। আদালত পুলিশের ওয়ারী জোনের উপ-কমিশনার (ডিসি) কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

মামলার অপর আসামিরা হলেন- যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) আনিসুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) তোফায়েল আহমেদ, এসআই জাকির হোসেন, ওমর ফারুক, কবির হোসেন উকিল, শাহীন পারভেজ, লক্ষীকান্ত রায়, শহীদুল্লাহ, কেএম এনায়েত হোসেন, এএসআই আতোয়ার রহমান, কনস্টেবল সাইফুল, পুলিশের সোর্স খোকন ও সুমন। মামলায় বাদিনীর অভিযোগ, তার স্বামী ফরমান উল্লাহ সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতা পেশা ছেড়ে দেন। কিন্তু তিনি যাত্রাবাড়ি থানার পুলিশ, পেশাদার মাদক ব্যবসায়ী এবং স্থানীয় সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রেখে নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়া হয়রানী করতে দেখতে পান। এরপর গত ৫ মে, ৮ জুন ও ১৬ জুন ডাকযোগে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ পুলিশের বিভিন্ন দপ্তরে এ সংক্রান্তে পৃথক তিনটি অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে পেরে আসামিরা তাকে ফোন করে থানায় নিয়ে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেন। তা না তুলে নিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করেন। এরপর গত ২১ জুন বাদীর স্বামীকে ওয়ারী থানাধীন রাজধানী সুপার মার্কেট থেকে আসামিরা তাকে টেনে ছেঁচড়ে যাত্রাবাড়ি থানায় নিয়ে যায়।

বাদী ওয়ারি জোনের ডিসি ফরিদকে বিষয়টি জানালে তিনি আসামী ইফতেখারুলকে ফোন করে তাকে ছেঁড়ে দিতে বলেন এবং বাদিকে থানায় গিয়ে তার স্বামীকে নিয়ে আসতে বলেন। বাদিনী থানায় গেলে আসামী ইফতেখারুলকে ডিসি ফরিদকে গালিগালাস করে নিজেকে নারায়নগঞ্জের এমপি শামীম ওসমানের মেয়ের জামাই পরিচয় দেন এবং বাদীকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও চর-থাপ্পড় মারেন। ওই সময় বাদী তার স্বামীকে ছেড়ে দিতে অনুরোধ করলে আসামী ইফতেখারুল তার স্বামীকে ছেড়ে দিতে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর বাদী তাদের দুই লাখ টাকা দেন। এর আগেই আসামীরা বাদীর স্বামীকে মারধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাদী সেখানে গিয়ে জানতে পারেন, তার স্বামীকে মাদকের ৩টি মিথ্যা মামলায় কোর্টে পাঠানো হয়েছে। বর্তমানে বাদীর স্বামী কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাদী মামলার বিষয়টি পুলিশের উর্দ্ধতন মহলে অভিযোগ করেন, তারা কোন ব্যবস্থা না নেওয়ায় বাদী আদালতে মামলাটি দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..