× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি তুলেছেন হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
chandrazan

হিন্দু মহাসভার সর্বভারতীয় সভাপতি স্বামী চক্রপাণি মহারাজ বলেছেন, “অন্য কেউ দাবি করার আগে- সংসদে চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা করা হোক। শিবের মাথায় থাকে চাঁদ, হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে চাঁদের ৷ তাই চাঁদের শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখার স্বার্থে – চাঁদকে ‘হিন্দু সনাতন রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করতে হবে। চন্দ্রযান-৩ এর অবতরণের স্থান ‘শিবশক্তি পয়েন্ট’-কে হিন্দু রাষ্ট্র চাঁদের রাজধানী রূপে গড়া হোক। যাতে জিহাদি মানসিকতার কোনো সন্ত্রাসী সেখানে পৌঁছাতে না পারে।”

ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “আধুনিক বিজ্ঞানের সমস্ত কিছুই ‘বেদ’ থেকে এসেছে। বেদেই লেখা ছিল বিজ্ঞানের সমস্ত সূত্র। পশ্চিমি দুনিয়া এই সূত্রের হদিশ পায় অনেক পরে। আরবরা বেদের বিজ্ঞান পৌঁছিয়ে দিয়েছিল ইউরোপে। আজ যা বিজ্ঞান আবিষ্কার করছে, তা আগেই বেদে উল্লেখ ছিল। জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিদ্যা, রাসায়নিক বিজ্ঞান, বিমান এবং এআই প্রযুক্তির সূত্রও বেদে লেখা ছিল। ভারতীয় বিজ্ঞান-প্রযুক্তি নিজেদের নামে প্যাকেটজাত করে, ইউরোপীয়রা মার্কেটিং করেছে শুধু। বিজ্ঞান আর অধ্যাত্মচর্চা পৃথক নয়।”

যদিও ইসরো চেয়ারম্যানের এই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে ভারতের মধ্যেই। অনেকে কলকাতার ঐতিহ্যবাহী(!) হাতে টানা রিকশার ছবি দেখিয়ে ব্যঙ্গ-বিদ্রুপও করেছে।

১৯৫৯ সালের ১৪ই সেপ্টেম্বর রাশিয়ার পাঠানো নভোযান লুনা-২, সর্বপ্রথম চাঁদের মাটি স্পর্শ করেছিল। সেই থেকে বিগত ৬৪ বছরে, মোট ১০৯ বার চাঁদে মহাকাশযান পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। যার মধ্যে রাশিয়া ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র,  জাপান, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ইজরায়েল এবং সর্বশেষ সংযোজন ভারত। এর মধ্যে ৬১টি চন্দ্রাভিযান সফল হয়েছে, বাকি ৪৮টি নানা কারণে ব্যর্থ হয়েছে।

১৯৬৯ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘স্যাটার্ন-৫’ রকেটে চেপে চাঁদের দেশে পাড়ি দিয়েছিল ‘অ্যাপোলো-১১’। চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র চারদিন। চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রেখে নীল আর্মস্ট্রং বলেছিলেন, “এটি মানুষের পক্ষে একটি ছোট্ট পদক্ষেপ, মানবজাতির জন্য বিশাল অগ্রযাত্রা।”

১৯৭১ সালের ৬ ফেব্রুয়ারি, অ্যালান শেফার্ড চাঁদের মাটিতে গলফ খেলেছিলেন। এর পরের অভিযানে ডেভিস স্কট, হাতুড়ি ও পালক দিয়ে- গ্যালিলিওর বিখ্যাত পদার্থের ভর এবং গতিবেগের পরীক্ষা করেছিলেন চাঁদের মাটিতে। ১৯৬৯ সাল থেকে ১৯৭২  সাল পর্যন্ত আমেরিকা মোট ৬ দফায় ১২ জন মানুষ পাঠিয়েছিল চাঁদে। আগামী বছর প্রথমবারের মতো একজন নারী বিজ্ঞানীকে চাঁদে পাঠাতে যাচ্ছে আমেরিকা।


এ ক্যটাগরির আরো খবর..