× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

চলতি বছর ২০৫০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

admin
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

এই বছরেই ২০৫০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। মারা গিয়েছেন ২১ জন ভারতীয়।”  সাধারণ মানুষকে নিশানা করে গোলাগুলি ছোড়া হচ্ছে। অথচ ভারতের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের কালি ছেটাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এই আচরণে ক্ষোভ জানালো ভারত।

এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, যে দেশ নিজেই মানবাধিকার লঙ্ঘন করে, সে দেশ এত মিথ্যাচারণ করে কী করে, প্রশ্ন তুলেছে নয়াদিল্লি। ভারতের তরফে বারবার পাকিস্তানকে সংযত হওয়ার বার্তা দেওয়া হচ্ছে।  কিন্তু কথা কানে তুলছে না ইসলামাবাদ। তবে ভারত এখনও সংযত আছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের কথায়,”সীমান্তবর্তী এলাকায় বিনা প্ররোচনায় গুলি চালিয়ে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশে সহযোগিতা করছে পাকিস্তান। ভারতীয় নাগরিক ও সীমান্তে সেনা ছাউনিগুলিকে টার্গেট করছে তারা। এব্যাপারে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি।

কিন্তু আর কতদিন সংযত থাকবে ভারত? তা নিয়ে নানা মহলেই প্রশ্ন উঠেছে। সরকার হুঁশিয়ারি দিচ্ছে। সেই হুঁশিয়ারি হাতে কলমে হলে, বিপদে পড়বে পাকিস্তান। পাকিস্তানের মুখোশ দেওয়া হোক। চাইছে কংগ্রেস। পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ঢাল হিসেবে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাক সেনা। সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন। ২০০৩ সালের যুদ্ধবিরতি নিয়ন্ত্রণের সমঝোতার কথা স্মরণ করাচ্ছে ভারত। কিন্তু উস্কানি থামছে কই।


এ ক্যটাগরির আরো খবর..