× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

চলতি অর্থবছরে ২ হাজার ৫৬৭ কোটি টাকার বাজেট দিলো ডিএনসিসি

admin
হালনাগাদ: সোমবার, ৩০ জুলাই, ২০১৮

ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য দুই হাজার ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএনসিসি ভবনে সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র মো. ওসমান গনি প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ৮৫৭ কোটি ২০ লাখ টাকা রাজস্ব আয় ও অন্যান্য আয় ধরা হয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা।

এছাড়া অপ্রয়োজনীয় বা অব্যবহার্য সম্পদ বিক্রয় ও অন্যান্য ঋণ গ্রহণ, ঋণ আদায় ও বিলুপ্ত ঢাকা সিটি করপোরেশনের স্থিতি থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি টাকা।

বাজেট প্রস্তাবনায় হোল্ডিং ট্যাক্স থেকে ৪০০ কোটি টাকা, বাজার থেকে সেলামি বাবদ ৫০ কোটি টাকা, বাজার ভাড়া বাবদ ৫০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৬০ কোটি টাকা ও সম্পত্তি হস্তান্তর বাবদ ২০০ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া সড়ক খনন ফি বাবদ ৬০ কোটি টাকা, গরুর হাট ইজারা বাবদ ২৫ কোটি টাকা, যন্ত্রপাতি ভাড়া বাবদ ১৫ লাখ টাকা, বিজ্ঞাপন বাবদ সাত কোটি, বিদ্যুৎ বিল আদায় বাবদ ১০ কোটি টাকা আয়ের পরিকল্পনা ধরা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বেতন, পারিশ্রমিক ও ভাতা ১৭৫ কোটি টাকা; জ্বালানি, পানি ও বিদ্যুৎখাতে ৫৮ কোটি ৫০ লাখ টাকা, নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ৭৮ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। এছাড়া মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় রেখেছে ২১ কোটি টাকা। মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩০ কোটি ২৫ লাখ টাকা ব্যয় রেখেছে।

২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বরাদ্দ ধরা হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৬৫ লাখ টাকা। পরে ১ হাজার ৬৭৮ কোটি ২১ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..