× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

চলতি অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর

admin
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বিগত দিনের মতো আয়কর রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হচ্ছে না। কোম্পানি ব্যতীত অন্যান্য সব করদাতার জন্য ২০১৭-১৮ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিগত বছরের ধারাবাহিকতায় রিটার্ন দাখিলের সময় আর বাড়বে না। শেষদিকে রিটার্ন দাখিল করতে অনেক ভিড় হয়, ফলে করসেবা পেতেও অসুবিধা হয়।

তিনি আরো জানান, ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল না করলে জরিমানা ও বিলম্ব সুদ আরোপযোগ্য হবে। রিটার্ন দাখিলে আইনি বাধ্যবাধকতা রয়েছে এমন কেউ রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর আইন ভঙ্গ হবে।

১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ ১২৪ ধারায় বলা হয়েছে, কোনো করদাতা যদি কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল না করেন, আবার এজন্য অনুমোদনও না নেন, সেজন্য তার পূর্ববর্তী বছর প্রদেয় করের ১০ শতাংশ অর্থ জরিমানা হবে। সেই সঙ্গে যতদিন দেরি হবে, প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে বাড়তি জারিমানা গুনতে হবে। এমনকি এক বছর পর্যন্ত জেল অথবা অর্থদণ্ড অথবা উভয় শাস্তির বিধান রয়েছে।

এনবিআরের সবশেষ হিসেবে ইলেক্ট্রনিক কর শনাক্তকরণ নম্বরধারী (ই-টিআইএন) করদাতার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে গেছে। যার মধ্যে মাত্র ১২ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..