× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চর্বি কমবে হাঁটলেই

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: মেদ ঝরানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং হার্টের সুস্থতার জন্য হাঁটার বিকল্প নেই। হাঁটার বিভিন্ন পদ্ধতি নিয়েই আজকের আয়োজন।

জোরে হাঁটা: সকালে বা বিকেলে যখনই হাঁটবেন তখন কমপক্ষে দশ মিনিট জোরে হাঁটার চেষ্টা। জোরে হাঁটার কারণে আপনার শরীরের ওজন কমবে এবং দেহ সুন্দর হবে।

দৌড়ানো: ধীরে সুস্থে হাঁটার পরিবর্তে একটু দ্রুত হাঁটার অভ্যাস করতে পারেন। যতই আপনি দৌড়াবেন ততই আপনার মেদ ঝরবে। এই ব্যায়াম করলে শরীর থেকে প্রতি ৩০ মিনিটে ১৭৫ থেকে ২০০ ক্যালরি মেয়াদ ঝরাবে। যখনই দৌড়াবেন তখনই আগের চেয়ে বেশি গতিতে দৌড়ানোর চেষ্টা করুন ।

হাফ-ম্যারথন: এক ঘন্টা বা তার অধিক হাঁটতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পরিপাক ক্রিয়া বৃদ্ধি পায়। ২০ কিলোমিটার হাঁটাকে হাফ-ম্যারাথন হিসেবে ধরা হয়। যা আপনার শরীরে শক্তির মাত্রা বৃদ্ধি এবং সুস্থতা নিশ্চিত করবে। একা একা বিরক্তবোধ করলে বন্ধুর সাথে কাজটি করতে পারেন।

পেটের মেদ ঝরানোর ব্যায়াম: ব্যায়াম বিশেষজ্ঞ আদ্রিজা মেনে বলেন, হাঁটার সময় চেষ্টা করবেন কিছু পেটের ব্যায়াম করতে, যা আপনাকে মূল শক্তি যোগাতে সহায়তা করবে। হাঁটার সময় শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন। যদি আপনি উদ্যানে ব্যায়াম করেন তাহলে কয়েক বার ক্রাঞ্চ করতে পারেন।

মস্তিষ্কের শক্তি যোগান দেয় হাঁটা: হাঁটার দিক বদল করেও ক্যালরি ঝরানো আরেকটি উপায়। সামনে-পিছনে, ডান-বামে হাঁটতে পারেন। এই ধরনের হাঁটা কারণে উরুর পেশিরও ব্যায়াম হয়।


এ ক্যটাগরির আরো খবর..