× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

চরভদ্রাসনে স্বাস্থ অফিসারের সরকারি টাকা আত্মসাৎ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

নাজমুল নিরব খান, ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের কর্মকর্তা ডাঃ আবুল কালাম মঙ্গলবার দুপুরে হাসপাতালের ৭টি গাছের বেল বিক্রি করে পুরো টাকা অত্মসাত করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। তিনি হাসপাতাল চত্তরের গাছ থেকে উৎপাদিত ফল বিক্রির জন্য সরকারি বিধির বাইরে কোনো ওয়াকশন দেন নাই বলে অভিযোগ।
তিনি সেক লাল চাঁন (৪৫) নামক এক ফল ব্যবসায়ীকে গোপনে ডেকে এনে হাসপাতালের প্রায় ১০ বস্তা বেল ফল বিক্রি করে সমুদয় অর্থ আত্নসাত করেছেন। এতে সরকার প্রায় ১০ হাজার টকার রাজস্ব হারিয়েছে। এ ব্যপারে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল কালামকে স্থানীয বিভিন্ন সাংবাদিকরা বহুবার ফোন দিলে তিনি কারও ফোন রিসিভ করেন নাই বলে জানা গেছে। তবে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিদ হাসান বলেন, “ প্রতি বছরের ন্যায় এবারও কোনো ওয়াকশন ছাড়া ব্যবসায়ী ডেকে এনে হাসপাতালের ফল বিক্রি করা হয়েছে, এরচেয়ে তিনি আর বেশী কিছু বলতে পারবেন না বলে জানান”।
উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বসতি সোহরাব মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৩৫) জানায়, হাসপাতালের ফল বিক্রির জন্য স্বাস্থ্য কর্মকর্তা কোনো প্রকার নোটিশ বা প্রচার করেন নাই। তিনি ফল বিক্রির সমুদয় অর্থ আত্নসাত করেছেন। হাসপাতালের ৭টি গাছে অন্ততঃ ২০ হাজার টাকার বেল ফল ছিল। কিন্ত এতো প্রচুর পরিমান ফল বিক্রির টাকা আত্নসাত করতে যেয়ে স্বাস্থ্য কর্মকর্তা গোপনে বেপারী ডেকে এনে আবল-তাবল দরে বিক্রি করেছেন।
মঙ্গলবার বিকেল ৩ টায় সরেজমিনে গিয়ে জানা যায়, ফল ব্যবসায়ী লাল চাঁন চারজন লেবার নিয়ে হাসপাতাল চত্তরের গাছের বেলগুলো ছিড়ছেন। বস্তা বস্তা বেল ভ্যান বোঝাই করে পাচার করা হচ্ছে। হাসপতালে স্বাস্থ্য কর্মকর্তা নেই। তাকে বার বার ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেন নাই। ফল ব্যবসায়ী লাল চাঁন জানায়, “ স্বাস্থ কর্মকর্তা রুগীদের চিকিৎসা পত্রর উপর ‘ সেক লাল চান বট বেল বাই ২৫০০/- টাকা লিখে একটি কাগজ হাতে দিয়ে সমুদয় অর্থ আত্নসাত করেছেন”।


এ ক্যটাগরির আরো খবর..