× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

চরভদ্রাসনে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরন করলেন ইউএনও

admin
হালনাগাদ: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকেঃ  ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ঝড়ে ক্ষতিগ্রস্থ ৬০ টি পরিবারে মাঝে গতকাল শনিবার বিকেলে  চাল বিতরন করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ এ সকল প্রতিটি পরিবারকে ২০ কেজি করে জিআর চাল বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মৃধা।

 গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার বার রাত আটটার দিকে কালবৈশাখী ঝড়ে  সদর ইউনিয়নের কামার ডাঙ্গী ও মাথাভাঙ্গা ও মৃধা ডাংগী গ্রামে প্রায় অর্ধশতাধিক বাড়ী  ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের নামের তালিকা তৈরী করতে বলেন।

সেই তালিকা অনুযায়ী উপজেলা পরিষদের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্থ  এই  পরিবারগুলোর মাঝে চাল বিতরন করা হয়েছে বলে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..