× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চরভদ্রাসনে আলোচিত নৌকাবাইচ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

নাজমুল হাসান নিরব ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আঃ গফুর মৃধার ডাঙ্গী গ্রামের পদ্মার পাড়ে শনিবার বিকেল ৪ টার দিকে এক বিশাল নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও চার ইউপি চেয়ারম্যানের আয়োজনে এই অনুষ্ঠান সর্ম্পূন হয়।

উক্ত বাইচে আশেপাশের এলাকার হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটে।বাইচে মোট নয়টি দল অংশগ্রহন করে।অংশগ্রহনকারী ৯ দলকে তিনটি ভাগে বিভক্ত করে বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়।তিন দলের মোট ৬ দলকে পুরুষ্কার হিসেবে টেলিভিশন প্রদান করা হয়।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন মোল্যার সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানের পুরুষ্কার বিতরন কালে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সহ-সভাপতি আবু ইসাহাক,বোরহান মোল্যা,খশরু মেল্যা,রোজাউল খান,প্রমূখ।

আলোচিত এই নৌকাবাইচে বালিয়া ডাঙ্গীর গ্রামের রাশেদ মোল্যার নৌকা চ্যাম্পিয়ন হয়, চরশালেপুরের শেখ লুৎফরের নৌকা রানার্সআপ হয় ।এছারা বাকী প্রতিযোগিতাদের ও পুরুষ্কার বিতরন করা হয়।এ সময় বাইচ আয়োজক কমিটি প্রতিবছর একই তারিখে একই স্থানে বাইচ আয়োজন করার ঘোষনা করেন।

আরো জানা যায় পার্শ্ববর্তী এলাকার কিছু লোকজন এই নৌকা বাইচের বিরুদ্ধে ছিল।তারা মানববন্ধন ও মৌন মিছিল করে।এক পর্যায়ে উপজেলা প্রশাসন বাইচ বন্ধের জন্য মাইকিং ও করে।কিন্তু এইসব উপেক্ষা করে প্রায় ১ কি.মি পরবর্তী নদীর পাড়ে এলাকাবাসী ও দুর-দুরান্তের হাজার হাজার লোকসমরোহে এই বাইচ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..