× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চমেকের ৯ ডাক্তারের বিরুদ্ধে দুদকের মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় শ্রেণীর বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাসপাতালটির নয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকালে দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। অভিযুক্ত নয়জন চিকিৎসক নিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমু জানান, এদিন সকালে দুদকের কর্মকর্তা থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে, হাসপাতালের উপ-পরিচালক (স্বাস্থ্য) কাজী শফিকুল, সহকারী পরিচালক (হাসপাতাল) খোরশেদ শিরীন, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মোমেন সরকার, গাইনি বহির্বিভাগের আবাসিক সার্জন কামরুন নেসা বেগম, শিশু বহির্বিভাগের আবাসিক সার্জন মো. গিয়াস উদ্দিন, রেডিওথেরাপি বহির্বিভাগের আবাসিক সার্জন মো. আলী আসগর চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার শেখ মোহাম্মদ জামাল মোস্তফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার দেবাশীষ দত্ত ও মেডিকেল অফিসার (স্টোর) নাজমুল আখতার।

দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন জানান, ২০১১ সালের ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাসপাতালটিতে লোকবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়। সে অনুসারে মূল্যায়ন কমিটি গঠন করা হয়। মূল্যায়ন কমিটির সদস্যদের যোগসাজশে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুদকে এলে ২০১২ সালে কমিশন এ অনুসন্ধানে নামে। তিনিই এ অভিযোগটির অনুসন্ধান করেন বলে জানান। চার বছরের বেশি সময় অনুসন্ধান করে অভিযুক্ত নিয়োগ মূল্যায়ন কমিটির নয়জনের বিরুদ্ধে দন্ডবিধির ২১৮/৪০৯/১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলার অনুমোদন দেয় কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..