× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চবি ছাত্র দ্বারা স্কুলছাত্রী ধর্ষিত

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

চট্রগ্রাম প্রতিনিধি: ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী উপর্যুপরি ধর্ষণের শিকার হয়েছে। স্কুলকক্ষে আটকে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এ অঘটন ঘটিয়েছে। মো. মিজানুর রহমান (২২) নামের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ধর্ষিতা ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকার এক বন্ধুর বাসা থেকে মিজানুরকে গ্রেফতার করা হয়। মিজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। সে মোহাম্মদ নগর চার নম্বর রোডের বাসিন্দা প্রবাসী আব্দুল মোনাফের ছেলে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রোববার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থানার মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ে আটকে রেখে ওই ছাত্রীকে উপর্যুপরি তিনবার ধর্ষণ করে মিজানুর।

ওসি জানান, মিজানুরের মা ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। স্কুলছাত্রীটি তার মার কাছে প্রাইভেট পড়ত। সেইপরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রীকে  স্কুলে নিয়ে গিয়ে  মিজানুর এই কাণ্ড ঘটায়।  পরে ছাত্রীটির এক বান্ধবীর বাসায় রেখে আসে।

মেয়েকে খুঁজে পাওয়ার পর তার কাছ থেকে ঘটনা শুনে রাতে তার মা থানায় মামলা করেন । গ্রেফতারের পর অভিযুক্ত মিজান এই অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..