× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

চন্দ্রপৃষ্ঠে প্রথম বেসরকারি চন্দ্রযান ‘হাকুতো-আর’ অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
চন্দ্রপৃষ্ঠে প্রথম বেসরকারি চন্দ্রযান

জাপানি কোম্পানি আইস্পেস’র প্রকৌশলীরা জানিয়েছেন, চন্দ্রযান ‘হাকুতো-আর’ চাঁদের ভূমিতে নামার কিছুক্ষণ আগে যোগাযোগ হারিয়ে ফেলেছে। ফলে প্রথম বেসরকারিভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

টোকিওভিত্তিক কোম্পানিটির প্রকৌশলীরা যোগাযোগ বিচ্ছিন্নের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। টেনিস বল সাইজের একটি রোবট আর একটি চন্দ্রযান চাঁদের বুকে নেমে চলাচল করবে বলে আশা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের এলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়। পাঁচ মাস পর চন্দ্রপৃষ্ঠের নিকটে পৌঁছে এটি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে চাঁদে অবতরণের কথা ছিল চন্দ্রযান ‘হাকুতো-আর’র। চন্দ্রপৃষ্ঠ থেকে ২৯৫ ফুট দূরত্বে গিয়ে যোগাযোগ হারায় ৩৪০ কেজি ওজনের ও মাত্র দুই মিটার লম্বা চন্দ্রযানটি। আইস্পেসের সিইও তাকেশি হাকামাদা নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে বলেন, ‘আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ যানের সঙ্গে আর যোগাযোগ করতে পারছি না। আমাদের ধরে নিতে হচ্ছে, আমরা এ যাত্রায় চাঁদের বুকে অবতরণের অভিযান সম্পন্ন করতে পারছি না।’

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের চন্দ্রযান শুধু চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে পেরেছে। এই তিনটি উদ্যোগই সরকারিভাবে নেওয়া হয়েছিল। কিন্তু এবারই প্রথম জাপানি কোম্পানিটি বেসরকারিভাবে উদ্যোগ নিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..