লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুন) ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়ার অনুষ্ঠান চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া,জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন,কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খাঁন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সূধীবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহুর্তে দোয়ার মাহফিল পরিচালনা করেন,উত্তর বাজার জামে মসজিদের পেশ ঈমাম মাঃ মোঃ আবুল হোসেন।