চন্দ্রগঞ্জে সামান্য বৃষ্টিতে ভোগান্তির শেষ নেই

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার সব কয়টি বাজারে সামন্য বৃষ্টি হলেই হাঁটু সমান পানি ও কাদা জমে । কাদা ও জলাবদ্ধতার কারণে ব্যাবসায়ীদের এবং বসবাসকারীদের ভোগান্তির শেষ নেই। বাজারে দেখা যায় অল্প বৃষ্টিতেই ভরা নদীতে পরিণত হয়েছে। অথচ চন্দ্রগঞ্জ এখন জেলার বৃহত্তম একটি ব্যবসায়ী বাজার প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন  কাজের জন্য।
চন্দ্রগঞ্জ এলাকায় লাগেনি তেমন কোন উন্নয়নের ছোঁয়া। নেই পর্যাপ্ত নাগরিক সুবিধা। পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কতৃপক্ষরে উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন, ব্যাবসায়ী, ক্রেতা বিক্রেতাসহ বিভিন্ন প্রেশার মানুষ।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগিরা জানান, বৃষ্টির পানি নামার জন্য যে ড্রেন আছে, তাতে পানি সরছে না। জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।
অন্যদিকে কেউ কেউ পানি না নামার জন্য ব্যবসায়ীদের দায়ী করছেন। তারা বলেন, দোকানের বর্জ্য সঠিক জায়গায় না ফেলে ড্রেনে ফেলার কারণে পানি আটকে যায়। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
চন্দ্রগঞ্জে নিদিষ্ট কোন ময়লা ফেলার জায়গা না থাকায় যেখানে সেখানে ময়লা ফেলার কারণে ময়লার দুর্ঘন্ধে নাজেহাল এলাকাবাসী ।
ভুক্তভোগীরা উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি / সম্পাদক সহ সকলের দৃষ্টি কামনা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।