× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

চন্দ্রগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতা-কর্মীরা।

সোমবার (০৮ জুলাই) বিকালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগ এই মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলটি স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কসহ বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্তরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের শত শত নেতা-কর্মী আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।

পরে বাসস্ট্যান্ড চত্তরে ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া। এ সময় ইউনিয়ন যুবলীগের নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম আহ্বায়ক গাজী কামরুল, ফখরুল আলম পারভেজ, আব্দুর রহমান, মাহফুজুর রহমান তন্ময় ও সাইফুল ইসলাম বাচ্চুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে চন্দ্রগঞ্জে যুবলীগ ঐক্যবদ্ধ। যুবলীগের বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। তারা বলেন, যুবলীগ সারা বাংলাদেশে একটি অপ্রতিদ্বন্দ্বি সংগঠন। যারা যুবলীগের রাজনীতি করেন, তাদের জনগণের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..