× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চট্টগ্রাম মহানগরে সমাবেশ-মিছিল নিষিদ্ধ

admin
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

রাজিব শর্মা(চট্টগ্রাম ব্যুরো)ঃ খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে চট্টগ্রামে নাশকতার আশঙ্কা করছে নগর পুলিশ।

এ কারণে সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার এক নির্দেশনায় ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে নগর এলাকায় সব ধরনের সমাবেশ-মিছিল এবং লাঠি, ধারালো অস্ত্র, বিস্ফোরক ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করেছেন।

নির্দেশনার কথা নিশ্চিত করে সিএমপির জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ কালের কণ্ঠকে জানান, সিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে সিএমপি কমিশনার আগামী ৮ ফেব্রুয়ারি নগরে কোনো অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ, অস্ত্র, গুলি, বিস্ফোরক, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, ইট-পাথর বা নিক্ষেপযোগ্য কোনো বস্তু বহন এবং মিছিল কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..