× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

চট্টগ্রাম বন্দরে এবার ভারতীয় মুদ্রাবোঝাই কন্টেইনার আটক

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : কোকেনের চালান আটকের পর চট্টগ্রাম বন্দরে এবার দুবাই থেকে আমদানি করা ভারতীয় মুদ্রাবোঝাই একটি কন্টেইনার আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ রোববার রাত সাড়ে সাতটার দিকে কন্টেইনারটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্র জানায়, বন্দরের ৮ নং জেটি সংলগ্ন একটি ইয়ার্ডের কন্টেইনারে কার্টূন ভর্তি রুপি জব্দ করা হয়। কার্টূনে কি পরিমান রুপি আছে তার গণনা চলছে। এছাড়া আর কোথাও রুপি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, দুবাই থেকে আমদানি করা একটি কন্টেইনারে ভারতীয় রুপি আছে। গোপন সংবাদের ভিত্তিতে খালাসের সময় পরখ করা হলে কন্টেইনারে কার্টুনভর্তি ভারতীয় রুপি পাওয়া যায়। কন্টেইনারের বাকি কার্টুনগুলোতেও মুদ্রা থাকতে পারে বলে জানান তিনি।

চট্টগ্রাম মহানগর সহকারি পুলিশ কমিশনার (বন্দর) জাহেদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগ চট্টগ্রাম বন্দর থেকে কিছু ভারতীয় মুদ্রা আটক করেছে বলে শুনেছি। তবে আমাদের হাতে জমা না দেয়া পর্যন্ত আমরা এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো না।


এ ক্যটাগরির আরো খবর..