চট্টগ্রাম জে.এম.সেন হলে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস

চট্টগ্রাম প্রতিনিধিঃ আগামীকাল ২১শে জুন। আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৪ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষনা করা হয়। সেই থেকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এই বছরও চট্টগ্রামে এই দিনটিকে উদ্যাপনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।

আগামীকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম জে.এম.সেন হলে তৃতীয়বারের মত বাংলাদেশে আন্তর্জাতিক যোগদিবস উদ্যাপন পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপন করা হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ কিছু যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করানো হবে যা যেকোনো বয়সের মানুষের জন্য উপকারী ও সহজে অনুশীলনযোগ্য। নিয়মিত যোগ অনুশীলনে একজন মানুষ সারা জীবন একদিকে যেমন সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারে তেমনি অন্যদিকে দীর্ঘায়ু লাভ সম্ভব হয়।

এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।