× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

চট্টগ্রামে স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০২৪
স্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনস্টিক সেন্টার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আজ ০৬ জুলাই, বিকেলে চট্টগ্রামের গোলপাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। অকস্মাৎ এই পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে নানা প্রকার অসংগতি দেখতে পান। এন্ডোসকপি এবং কোলনোস্কোপি বিভাগে স্বাস্থ্যমন্ত্রী গিয়ে দেখেন এই ধরনের ডায়াগনোসিস করার মতো সক্ষমতা তাদের নেই। অক্সিজেন সিলিন্ডার ছিল খালি। সাথে পর্যাপ্ত এয়ারটিউব ছিল না। এন্ডোসকপি করার জন্য যথাযথ বিছানা ছিল অনুপস্থিত। এমনকি এনেস্থিসিয়ার মতো জরুরি ওষুধ এবং কর্তব্যরত কোন ডাক্তার ছিল না।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব অনিয়ম দেখে সাথে সাথে মেট্রো ডায়াগনস্টিক সেন্টারে এন্ডোসকপি এবং কোলনস্কপি বন্ধ করার নির্দেশ দেন। এবং এ বিষয়সহ অন্যান্য অনিয়মগুলো অধিকতর তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে নির্দেশ দেন। পাশাপাশি চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীকে চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নজরদারি বাড়ানোর জন্য নির্দেশ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..