চট্টগ্রামে সরোয়ার ও ম্যাক্সন জামিনে মুক্ত

রাজিব শর্মা, চট্টগ্রামঃ র‍্যাব-পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এই দুই শীর্ষ সন্ত্রাসী ভারতে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, নুরনবীর বিরুদ্ধে ছয়টি এবং সারোয়ারের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। সব কটি মামলায় তাঁরা একে একে জামিন পাওয়ায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।

দুই সন্ত্রাসীর ওপর পুলিশের নজরদারি থাকছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আকরামুল হোসেন।

প্রসঙ্গত ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে একে ৪৭ রাইফেল ও অন্যান্য অস্ত্রসহ তাদের গ্রেফতার করেছিল পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।