× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

চট্টগ্রামে বন্ধুকে ডেকে খাইয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
বন্ধুকে ডেকে খাইয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে চন্দনাইশের সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশের দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকার মৃত কফিল উদ্দীনের পুত্র সাবিদুল ইসলাম সাজ্জাদ কয়েকজন বন্ধুসহ বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৃত ইসলাম মিয়া ড্রাইভারের পুত্র বন্ধু রবিউল ইসলামের বাড়িতে আসে। দুপুরে তারা সবাই রবিউল ইসলামের বাড়িতে খাবার খায়। রাত সাড়ে আটটার দিকে সাজ্জাদ তার কয়েকজন বন্ধুসহ বিওসির মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় তার বন্ধু রবিউল সেখানে এসে সাজ্জাদের বুকে ছুরিকাঘাত করে। তখন সাথে থাকা সাজ্জাদের বন্ধুরা রবিউলকে আটক করে মারধরের এক পর্যায়ে রবিউল কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে দোহাজারী গ্রীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদ মারা যান।

দোহাজারী গ্রীন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ছোটন ধর জানান, ছুরিকাঘাতে আহত সাজ্জাদকে আমাদের হসপিটালে যখন নিয়ে আসে, তখন মুমূর্ষু অবস্থায় ছিল। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতটি বুকের গভীরে গেছে। মনে হচ্ছে ফুসফুসে আঘাত লেগেছে। আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করি। শুনেছি সে চট্টগ্রাম পৌঁছার আগে মারা গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, শুনেছি নিহত মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ এবং রবিউল ইসলামের মধ্যে বন্ধুত্ব ছিল। বৃহস্পতিবার দুপুরে সাজ্জাদ এবং তার বন্ধুরা মিলে রবিউলের বাড়িতে দুপুরের খাবার খেয়েছে। কিন্তু রাতের মধ্যে কি নিয়ে তাদের বিরোধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..