× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ থানার জালালাবাদ নাছিরঘোণা এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে হলেন- পারভীন আক্তার(৩২) ও তার মেয়ে সাথী আক্তার (৫) ।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, বৃষ্টির কারণে ক্যান্টনমেন্ট স্কুল সংলগ্ন নাছিরঘোনা এলাকায় পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়। স্থানিয়রা তাদের লাশ উদ্ধার করে।

তিনি জানান, খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। মাটির নীচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা তা দেখা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোমবার সকালে জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ওই সময় মা পারভীন আকতার রান্না করছিলেন আর তার মেয়ে পাশেই বসা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..