চট্টগ্রামে এক গৃহবধুর আত্মহত্যা

শোভন দত্ত, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার জালালাবাদ এলাকায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম ইয়াসমিন আকতার নিলু। তিনি নগরীর জালালাবাদ এলাকার বাসিন্দা মো. আনোয়ারের স্ত্রী।

শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে নগরীর নিলু আত্মহত্যা করতে পারেন বলে পুলিশের ধারণা।

বায়েজিদ থানার এসআই মোহাম্মদ নোমান জানান, শুক্রবার দিনগত রাতের কোন একসময় এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামীর সঙ্গে ঝগড়া করে নিলু আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তার মরদেহ ঝুলতে দেখে আশপাশের লোকজন থানায় খবর দেয়। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।