× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে ভূমি দানের টাকা আত্মসাতের অভিযোগ

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ জুন, ২০২১

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নামক সংগঠনের বিরুদ্ধে ভূমি ও দানের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন জমির মালিক ‘প্রবর্তক সংঘ’-র কমিটি।

শনিবার (২৬ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে ইসকনের বিরুদ্ধে প্রবর্তক সংঘের নেতারা এ তথ্য জানান। প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ভূমি আত্মসাৎ, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ভক্তদের দানের অর্থ লোপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেন।

তিনি বলেন সমস্ত জায়গা ‘প্রবর্তক সংঘ’-র। ইসকন সব নিজেদের বলে দাবি করছে। ভূমি দখলের পাশাপাশি ভক্তদের দানের টাকা আত্মসাতের অভিযোগ এনে বলেন  চট্টগ্রামে ‘ইসকন’ এর সঙ্গে হওয়া চুক্তি বাতিলে  প্রয়োজনে আইনগত প্রক্রিয়ায় যাবে তারা।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে তিনকড়ি চক্রবর্তী বলেন, মন্দির ও ভূমির একমাত্র মালিক প্রবর্তক সংঘ হওয়া সত্ত্বে ইসকন পুরো জায়গাটি নিজেদের দাবি করছে। ইতোমধ্যে মন্দিরের আশেপাশে ইসকনের সঙ্গে করা চুক্তি বহির্ভূত জায়গায় তারা অনুপ্রবেশ করেছে। ইসকন নাম ব্যবহার করে প্রবর্তক সংঘের অনুমতি ছাড়া বিদ্যুৎ বিভাগ, কর্ণফুলী গ্যাস ও ওয়াসা কর্তৃপক্ষের কাছে মিথ্যা ও জাল দলিল দিয়ে সংযোগ নেওয়া হয়েছে। ইসকন পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে প্রবর্তক ভূমি দখলের অপচেষ্টায় বহিরাগতদের জমায়েত ঘটাচ্ছে। সংঘাতের আশঙ্কায় প্রবর্তকের পক্ষ থেকে ইসকনের বিরুদ্ধে থানায় জিডিও করা হয়েছে।

এ সময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, সহ-সভাপতি প্রফেসর রনজিৎ কুমার দে, ট্রেজারার ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, সদস্য অ্যাডভোকেট স্বভূপ্রসাদ বিশ্বাস, চন্দর ধর, প্রফেসর রনজিত ধর, রূপক ভট্টাচার্য্য, ইঞ্জিনিয়ার ঝুলন কান্তি দাশ প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, প্রবর্তক সংঘের পক্ষ থেকে দুদকে ইসকনের বিরুদ্ধে গত ১৬ জুন অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ইসকন কর্তৃপক্ষ প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির নির্মাণে ১০০-১৬০ কোটি টাকা খরচ করেছে। চুক্তি অনুযায়ী প্রবর্তক-ইসকন যৌথ মন্দির পরিচালনা কমিটির সভা আহ্বান করে মন্দির নির্মাণের হিসাব ও তার সমর্থনে কাগজপত্র দেখাতে বললে কমিটির সম্পাদক চারুচন্দ্র দাস কখনো সভা আহ্বান করেননি। এ টাকার উৎস সম্পর্কেও প্রবর্তক কর্তৃপক্ষ অজ্ঞাত। এই মন্দির নির্মাণে সর্বোচ্চ ২০-২২ কোটি টাকা খরচ হতে পারে। ইসকনের নাম ব্যবহার করে তারা কোটি কোটি টাকা আয় করেছে বলে সংবাদ সন্মেলনে অভিযোগ করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..