রোববার ভোর রাতে নগরীর বাকলিয়া থানার শাহজিপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সৈয়দ আহাম্মদ (৩৫) ও তার স্ত্রী রিনা আক্তার (২৬)।
বাকলীয়া থানার ওসি মো. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর রাতে ওই বস্তিতে আগুন লাগে। এসময় তারা ঘুমে ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা আর ঘর থেকে বের হতে পারেননি। এতে দগ্ধ হয়ে মারা যান এ দম্পতি।
তিনি বলেন, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি ঘর পুড়ে গেছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেন