× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

চট্টগ্রামের ১২-১৬ আসনে নৌকা ও ধানের শীষের মুখোমুখি লড়াই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদ প্রচার করছে তিনশো আসনের পরিচিতিমূলক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে চট্টগ্রাম জেলার ১২ থেকে ১৬ আসনের পরিচিতি। বন্দর নগরী চট্টগ্রামের সংসদীয় আসন ১৬টি। ভোটের হাওয়ার এই পর্বে থাকছে চট্টগ্রাম ১২ থেকে ১৬ আসনের পরিচিত।

৫ হাজার ২৮৩ বর্গ কিমি. আয়তনের এ জেলায় অর্ধ কোটিরও বেশি ভোটারের মধ্যে নারী ভোটার ৫০ ভাগের কাছাকাছি। পটিয়া উপজেলার ৫টি ইউনিয়ন বাদে বাকি এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম ১২ আসন। আর ১৩ আসনে কর্ণফুলী থানা আনোয়ারা উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে পাটিয়ার চর পাথরঘাটা, চরণক্ষ্মা, জুলধা, বড় উঠান ও শিকলবাহা ইউনিয়ন।

এদিকে সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও পুরো চন্দনাইশ উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম ১৪ আসন। সাতকানিয়ার ওই ৬টি ইউনিয়ন ছাড়া বাকি এলাকা এবং লোহাগড়া উপজেলা মিলে গঠিত চট্টগ্রাম ১৫ আসন। আর ০৮ নির্বাচনে আত্মপ্রকাশ করা চট্টগ্রাম ১৬ আসনে পড়েছে পুরো বাঁশখালী উপজেলা।

১৯৯১’র নির্বাচনে চট্টগ্রাম ১২ ও ১৫ আসনে জয় পায় আওয়ামী লীগ, আর চট্টগ্রাম ১৩ আসনে বিএনপি এবং ১৪ আসনে নির্বাচিত হন জামাতের প্রার্থী। ৯৬’র নির্বাচনে এই চারটি আসনেই ধানের শীষের জয়। ২০০১ এর নির্বাচনেও এই আসনগুলোতে চারদলীয় জোটের নিরুঙ্কুশ বিজয়। ২০০৮’র নির্বাচনে চট্টগ্রাম ১৪,১৫ ও ১৬ আসন চারদলীয় জোটের ঘরেই। সেবার চট্টগ্রাম ১২ আসনে আওয়ামী লীগ আর ১৩ আসনে নির্বাচিত হন এলডিপির প্রার্থী। ২০১৪’র নির্বাচনে ৫টি আসনেই নৌকার কর্তৃত্ব।

চট্টগ্রামের এই ৫টি আসনে বরাবরই মুখোমুখি নৌকা ধানের শীষ। ভোটাররা বলছেন, তাই আগামী নির্বাচনেও লড়াই হবে জমজমাট।


এ ক্যটাগরির আরো খবর..