× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

চট্টগ্রামের সেরা ইউএনও জান্নাতুল ফেরদৌস

admin
হালনাগাদ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

চট্টগ্রামঃ শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রাখার জন্য চট্টগ্রাম বিভাগের সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ‘জাতীয় শিক্ষা পদক-২০১৭’ এর জন্য নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস।

আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ এবং আয়ের স্থায়ী ব্যবস্থাকরণের জন্য এর আগে জান্নাতুল ফেরদৌস জনপ্রশাসন পদক-২০১৭ লাভ করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে তিনি ‘উদ্ভাবনী উৎসাহীকরণ সম্মাননা-২০১৬’ লাভ করেন।

জান্নাতুল ফেরদৌস ২০১৬ সালের ৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

এ ব্যাপারে তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ‘জাতীয় শিক্ষা পদক-২০১৭’ এর জন্য নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। পুরস্কার পাবার জন্য নয়, সব সময় নিজের দায়িত্ববোধ থেকেই কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব। সরকারি দায়িত্ব পালনে আমি সব মহলের সহযোগিতা কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..