চট্টগ্রামসহ বিভিন্ন বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে সৌদি আরবের আগ্রহ প্রকাশ

ঢাকা, ২৫ বৈশাখ (৮ মে) :  সৌদি পোর্ট অপারেটর এন্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আর এস জে টি) বাংলাদেশের চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে আর এস জে টি’র সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী সৌদি বিনিয়োগকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ এবং সৌদি আরবস্থ বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।