× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/State-Minister-Begum-Mannujan-Sufian.jpg

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং নিহতদের প্রত্যেক পরিবারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

          শ্রম প্রতিমন্ত্রী এক শোক বার্তায় গতকালের মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় চকবাজারের ‘বরিশাল হোটেলের’
৬ মৃত শ্রমিকের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে তিনি জানান।

          গতকাল চকবাজারের চারতলা ভবনে আগুন লাগে পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে ছিল পলিথিন ও প্লাস্টিক কারখানা, নিচতলায় ‘বরিশাল হোটেল’ নামে খাবার হোটেল। অগ্নিকাণ্ডে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ৬ জনই বরিশাল হোটেলের কর্মচারী।

          বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রতিষ্ঠানিক-অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..