× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ডেস্ক

ঘোষণার আগেই পাঁচ দলের নাম প্রকাশ: ইসির নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

SDutta
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক।। নির্বাচন কমিশন (ইসি) এখনো নতুন রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার আগেই অন্তত তিনটি দৈনিক পত্রিকায় একই শিরোনামে পাঁচটি দলের নাম প্রকাশিত হয়েছে। এতে কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইসির সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন দল নিবন্ধনের প্রসঙ্গ তুললেও কোনো সরকারি বক্তব্য প্রকাশ করা হয়নি। কিন্তু *দৈনিক ডেসটিনি, দৈনিক খবরের কাগজ ও দৈনিক রূপালী বাংলাদেশ*—এই তিনটি পত্রিকা একইভাবে খবর প্রকাশ করে জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ পাঁচটি দল নিবন্ধন পাচ্ছে।

অঘোষিত তথ্য প্রকাশে নিবন্ধনের অপেক্ষায় থাকা অন্যান্য দলগুলো বিস্মিত হয়ে পড়ে। তাদের অভিযোগ, কমিশনের ভেতরের একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি ফাঁস করেছে। এক নিবন্ধনপ্রত্যাশী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যদি আমাদের বাদ দিয়ে নির্দিষ্ট দলগুলো নিবন্ধন পায় এবং সেই তথ্য আগেই সংবাদমাধ্যমে আসে, তবে স্পষ্টতই এটি ভেতরের যোগসাজশের ইঙ্গিত।”

ইসির তথ্য অনুযায়ী, এবারের নিবন্ধন প্রক্রিয়ায় ১৪৩টি দল আবেদন করে। প্রাথমিক যাচাই শেষে ১২১টি দল বাদ পড়ে এবং মাঠপর্যায়ের যাচাই শেষে চূড়ান্ত তালিকায় থাকে ২২টি দল। সেখান থেকে কোনগুলো নিবন্ধন পাবে, তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের ওপর।

ইসি জানিয়েছে, চলতি মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে প্রতীক বরাদ্দসংক্রান্ত বিধিমালা এখনো আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ করার লক্ষ্য নিয়েছে কমিশন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার বর্তমানে বিদেশ সফরে থাকলেও রাজনৈতিক মহল আশা করছে, দেশে ফিরে তিনি এ ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


এ ক্যটাগরির আরো খবর..